দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের বিভিন্ন পত্রপত্রিকাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।
দেড় যুগের প্রতীক্ষা শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ নিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন।













