টলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন শুভশ্রী গাঙ্গুলি—অভিনয়ে যেমন আত্মবিশ্বাসী, তেমনি ব্যক্তিত্বেও দৃঢ়। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে ট্রলিং আর কটাক্ষ থেকে তিনিও মুক্ত নন।
কখনো ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে উপহাস, কখনো বা মাতৃত্বের পর বাড়তি ওজন নিয়ে আক্রমণ—বহুবারই নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন তিনি। এমনকি দেবের সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও শুনতে হয়েছে খোঁচা।
সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারে এসে এই ট্রলিং প্রসঙ্গেই খোলামেলা কথা বলেন শুভশ্রী।
নিজেকে কিভাবে সামলান তিনি? শুভশ্রী সোজাসাপটা জবাব দিয়ে বলেন, ‘আমি কিন্তু নদীর মতো নই। নদী বর্জ্য পদার্থ গ্রহণ করে নেয়, কিন্তু আমি সেটা গ্রহণ করি না। আমি খুব সচেতনভাবে সব খারাপ জিনিস আমার জীবন থেকে সরিয়ে রাখি।













