ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগমীকাল রবিবার (৭ ডিসেম্বর)। মোট পদসংখ্যা ৮৫২টি। সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।৭টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অগ্রণী ব্যাংক পিএলসিতে। পদ ৩০০টি।
পদের নাম: অফিসার (ক্যাশ)
পদসংখ্যা : ৮৫২। সোনালী ব্যাংক পিএসসিতে ১৪টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩০০টি, রূপালী ব্যাংক পিএলসিতে ২০০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪১টি, বেসিক ব্যাংক লিমিটেডে ৪৮টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক ১৭টি পদ।













