শান্তি পুরস্কার’ নামের নতুন এক বার্ষিক পুরস্কার দেওয়ার পন্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবার এই পুরস্কারটি জিতে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে চলছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।যদিও মূলপর্বে এখনো শুরু হয়নি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দেওয়া হলো শান্তি পুরস্কার। ফিফার ভাষায় শান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া এবং বিশ্বের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা লোকই পাবেন এই পুরস্কার। সেই বিবেচনায় এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প।













