চার-ছক্কার এই যুগে শেষ ৬ বলে ৮ রানের সমীকরণ সহজ লক্ষ্য। সমীকরণটা মিলিয়ে নায়ক হওয়ার সুযোগ ছিল সাইফ হাসানের। কিন্তু তিনি পারলেন না। প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর উল্টো শাহনওয়াজ দাহানির তৃতীয় বলে আউট হয়ে দলকে বিপদে রেখে যান।
১ ছক্কায় ১১ বলে ১৫ রান করেন তিনি।
পরের বলে টাইমল মিলসকে আউট করে দাহানি ম্যাচের নায়ক বনে যান। শেষ বলে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের অধিনায়ক হরভজন সিং রানআউট হলে ৪ রানের জয় পায় নর্দান ওয়ারিয়র্স। শেষ ওভারে ৩ রানের বিপরীতে ৩ উইকেট হারায় সাইফের দল।এতে জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদের কাছ হার দেখতে হলো টি-টোয়েন্টির সহ-অধিনায়ককে।

ভারতের কাছে হারায় হ্যাটট্রিক জয় পেল না বাংলাদেশ
এর আগে প্রতিপক্ষকে ১১৫ রানের লক্ষ্যে দিয়ে নর্দানকে ম্যাচে ফেরান তাসকিনই। আন্দ্রে ফ্লেচারকে আউট করে দলীয় ২৫ রানে ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশের পেসার। তবে ম্যাচের মোড় ঘুরে দেওয়া গুরুত্বপূর্ণ উইকেট নেন ৯ম ওভারে।অ্যাসপিনের সর্বোচ্চ ৩৩ রান করা আভিস্কা ফার্নান্দোকে আউট করে। ২১ রান খরচ করা তাসকিনের দারুণ বোলিংয়ের পর শেষটা রাঙালেন ম্যাচসেরা পাকিস্তানের পেসার দাহানি।

সেঞ্চুরির পর মুশফিক ডাবল সেঞ্চুরি করলেও অবাক হবেন না মমিনুল
আবুধানি টি-টেনের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নর্দানের শুরুটা ভালো না হলেও বড় লক্ষ্য এনে দেন জনসন চার্লস। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দেন কলিন মুনরো। দলীয় ৮ রানে আউট হন ওপেনার হজরতউল্লাহ জাজাই (৮)।দ্বিতীয় জুটিতে আর কোনো উইকেট হারাতে দেননি চার্লস-মুনরো। ১০৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তারা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার চার্লসের ৫৫ রানের বিপরীতে ৩৮ রানে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার মুনরো।













