জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ওই পোস্টে বলা হয়েছে, আমরা দেশের সকল টেলিভিশন ও অনলাইন মিডিয়াকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষ—যেখানেই থাকুন না কেন, ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলার প্রাঙ্গণে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।













