শেষ ওভারে দরকার ছিল দুই রান। বোলার আজমতউল্লাহ ওমরজাই। দর্শকদের অপেক্ষায় না রেখে প্রথম বলে চার মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান শরীফুল ইসলাম। আর এতেই আফগানিস্তানের টার্গেট দেওয়া ১৪৮ রান ৮ উইকেট হারিয়ে উতরে গেল বাংলাদেশ।২ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে ট্রফি নিশ্চিত করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবার মুখোমুখি হয়েছিল দুই দল।
সিরিজ জয়ের ম্যাচে শেষের নায়ক শরীফুল।দশ নম্বরে নেমে ৬ বলে ১১ রান করেছেন এই বাঁহাতি। এর আগে ম্যাচের শুরুতেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন এই শরীফুলই।
এদিকে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (২) এবং সাইফ হাসানকে (১৮) হারিয়ে বিপদে পড়ে টাইগাররা।২৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী।
চতুর্থ উইকেটে এই জুটি ৫০ রান যোগ করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে জাকের (২৫ বলে ৩২) আউট হওয়ার পর আবারও পথ হারায় বাংলাদেশ। এরপর শামীম (৩৩), সাইফউদ্দিন (৪) ও রিশাদ (২) দ্রুত ফিরে গেলে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে দল।
শেষ মুহূর্তে জয়ের জন্য প্রয়োজন ছিল কঠিন সমীকরণ।













