অনেক দিন ধরেই শ্রোতাদের প্রশ্ন ছিল, কেন হাবিব ওয়াহিদকে কোক স্টুডিওতে দেখা যাচ্ছে না? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মহা জাদু’ নিয়ে হাজির হলেন সংগীতের জনপ্রিয় এই তারকা।
লোকগানকে আধুনিক রিমিক্সে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। এবার যেন তিনি সেই ‘মহা জাদু’ই দেখালেন কোক স্টুডিও বাংলার মঞ্চে।
অন্তর্জালে আসার পরপরই গানটি ব্যাপক সাড়া ফেলেছে













