ওমানকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান।
১৬১ রানের লক্ষ্যে নেমে ওমানের ব্যাটিং লাইনআপ মাত্র ৬৭ রানে অলআউট হয়ে ১৬.৪ ওভারে নিজেদের প্রথম এশিয়া কাপ অভিজ্ঞতায় বড় হারের মুখোমুখি হয়।ওমানের হয়ে সবোচ্চ ২৭ রান করেন হাম্মাদ মির্জা।এছাড়া আমির কালিম (১৩) এবং শাকিল আহমেদ (১০) ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের জন্য সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম এবং ফাহিম আশরাফ দুইটি করে উইকেট নেন। শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ এক করে উইকেট শিকার করেন।
প্রথমে ব্যাটিং করা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় বলেই আউট হন ওপেনার সাইম আইয়ুব। তবে মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহানের ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটিতে সেই ধাক্কা সামলে নেয় পাকিস্তান।
সাতটি চার এবং তিনটি ছক্কায় হারিস সর্বোচ্চ ৬৬ রান করেন।শেষদিকে ফখর জামানের অপরাজিত ২৩ ও মোহাম্মদ নওয়াজ ১৯ রানের ঝড়ো ইনিংসে ১৬০ রান তোলে পাকিস্তান।
ওমানের হয়ে আমির কালিম ও ফায়সাল তিনটি করে উইকেট নেন, আর মুহাম্মদ নাদিম একটি উইকেট নেন।













