গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করে।
অপরদিকে, গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র্যাব।













