দুই মাস সচল, ১০ মাস ‘অচল’ ঢালিউড

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

বছরের বাকি সময় যখন সিনেমা হলে সুনশান নীরবতা, তখন ঈদ এলে হঠাৎ প্রাণ ফিরে পায় ঢালিউড। মুক্তি পায় নানা আলোচনায় মুখর কিংবা জমে থাকা সিনেমা, প্রেক্ষাগৃহে জমে দর্শকের ভিড় এবং আশাবাদী হয়ে ওঠেন হল মালিক থেকে শুরু করে নির্মাতা-প্রযোজকরা। এই দৃশ্যপটই যেন বারবারই প্রমাণ করে দিচ্ছে—ঢালিউড এখন শুধুই ‘ঈদনির্ভর’ ইন্ডাস্ট্রি। 

ঈদে মুক্তি মানেই ‘সিনেমা বাঁচানোর মরিয়া চেষ্টা’

ঈদের সময়ে দর্শক বেশি পাবার লক্ষ্যেই নায়ক থেকে শুরু করে পরিচালক-প্রযোজক সবাই চান ঈদ ব্যবসায় শামিল হতে। চলতি বছরের হিসেব করলে এই ছয় মাসে এখন পর্যন্ত সিনেমা মুক্তি পেয়েছে ২৩টি, কিন্তু এর মধ্যে ব্যবসা করতে পেরেছে মাত্র ৪-৫টি সিনেমা; তা-ও আবার সেগুলো ঈদের সিনেমা। 

ঈদের বাইরে এ বছরে ব্যবসাসফল তো দূরে, সিনেমা-ই নেই বললে চলে। মাল্টিপ্লেক্সগুলো বিদেশি সিনেমা দিয়ে ধুঁকে ধুঁকে চললেও বছরের অন্যান্য সময়ে সিঙ্গেল হলগুলো প্রায় বন্ধই থাকে। 

হল মালিকরা বলছেন, ঈদ ছাড়া ছবিই আসছে না।সবাই একসঙ্গে ঈদে অনেকগুলো ছবি নিয়ে লড়াই করেন, কিন্তু এর বাইরে ছবি মুক্তি দিতে চান না। শুধু ঈদ দিয়ে তো ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা সম্ভব নয়। দুই মাস ছবি চললে বাকি ১০ মাস ফাঁকা থাকে। 

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বললেন, ‘এখানে সময়ের তো কোনো দোষ নেই।আমরা তো সারা বছরই ছবি চালাতে চাই, কিন্তু ছবি-ই নেই। সবাই শুধু ঈদে ছবি রিলিজ দিতে চায়, এর বাইরে অন্য সময়ে কেন দিতে চায় না সেটা তারা ভালো জানেন। পরিচালক-প্রযোজক কিংবা নায়কদের বছরের অন্যান্য সময়ে সিনেমা নিয়ে আসা উচিত।’

এদিকে সিঙ্গেল স্ক্রিন, মধুমিতা হলের মালিক ও সাবেক হল মালিক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “শুধু দুই ঈদে একটু ভালো যায়, এরপর সারা বছর হল বন্ধ রাখতে হয়। ঈদে ‘তাণ্ডব’, এরপর ‘উৎসব’ চালালাম; এখন হল বন্ধ।কারণ নতুন ছবি নেই, দর্শকও নেই। ঈদের বাইরে ভালো ছবি না এলে বাকি ১০ মাস কিভাবে চলবে? আমাদের কথা তো কেউ চিন্তা করে না। সবাই ঈদে ছবি মুক্তি দিতে কামড়াকামড়ি করে, অন্য সময় দিতেই চায় না।”

কেন ঈদের বাইরে ছবি চলছে না?

ঈদ নির্ভরতা বাড়ায় কেউ ঈদের বাইরে ছবি মুক্তি চাইছেন না। আবার কেউ বলছেন, ভালো গল্পের নির্মাণ হলে যে কোনো সময়েই তা দর্শক টানতে পারে, এরকম বহু উদাহরণ রয়েছে। আবার এও প্রশ্ন উঠছে, বড় তারকারা কি ঈদের বাইরে ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছেন? 

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সারা বছর গাল-গল্পে মেতে থাকে ইন্ডাস্ট্রি, আবার কেউ বা পদবী কিংবা তকমা নিয়ে আলোচনায় থাকতেই পছন্দ করেন। ঈদের বাইরে ছবি মুক্তি দিলে চলবে না, এমন ভীতিও রয়েছে সেসব তারকার মধ্যে; এমন কোথাও শোনা যায়।

তারকারা এখন শুধু ‘ঈদমুখী’ 

ঢাকাই সিনেমাতে তারকা যারা রয়েছেন তাদের মধ্যে শাকিব খান থেকে শুরু করে আফরান নিশো, সিয়াম আহমেদ, শবনম বুবলী, পূজা চেরী—সবাই নিজেদের ছবিগুলো ঈদে মুক্তি দিতেই আগ্রহী। কারণ, ঈদের দর্শক মানেই প্রাথমিক সাফল্যের নিশ্চয়তা। এর বাইরে অন্যান্য অনেক তারকার সিনেমা মুক্তি পেলেও সেভাবে ঈদের বাইরে আলোর মুখ দেখে না বললেই হয়। যার কারণে তারা ঈদের বাইরে সিনেমা মুক্তি দিতে সাহস করেন না, সেটা ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খানও।

তবে গেল এক দশকে একাধিক হিট সিনেমার রিলিজ ক্যালেন্ডার বিশ্লেষণ করলে দেখা যায়, ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’ থেকে শুরু করে ‘হাওয়া’, ‘দেবী’সহ বেশির ভাগই ঈদের বাইরে মুক্তি পেয়েছে।

এই পরিস্থিতির দায় কার? 

চলচ্চিত্রসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ ছাড়া নিয়মিত সিনেমা মুক্তি না দেওয়া অন্যতম কারণ। এর জন্য কেউ কেউ বলেছেন, বড় প্রযোজক-পরিচালক কিংবা তারকারা ঈদের বাইরে বড় বাজেটের সিনেমা নিয়ে আসছেন না। এ ছাড়া ভালো মার্কেটিং কিংবা প্রচার-প্রচারণা না করা, সিনেমা হলের দুরবস্থা এবং একই সঙ্গে চলচ্চিত্রের মানে বৈচিত্র্যের অভাবকেই এমন পরিস্থিতির কারণ হিসেবে উল্লেখ করছেন।

কী হতে পারে সমাধান? 

নির্দিষ্ট ক্যালেন্ডার ধরে নিয়মিত সিনেমা রিলিজ, বছরজুড়ে প্রমোশনাল স্ট্র্যাটেজি, তারকাদের ঈদের বাইরে সিনেমা মুক্তির চর্চা ও গল্পে বৈচিত্র্য—পদক্ষেপগুলো নিলে ঈদনির্ভরতাকে ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব—বলে মনে করেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

চলচ্চিত্র বিশ্লেষক ও নির্মাতা মতিন রহমান বলেন, ‘ঈদের ছবিগুলো বড় আয়োজনে, বড় বাজেটে হয়। এটা সব সময়ই, আমাদের সময়েও ছিল। এই সময়টাতে সবাই ফেস্টিভ মুডে ছবি দেখে, বড় প্রযোজক-পরিচালকরাও সেটাকে মাথায় রেখে সিনেমা বানান। সেসব ছবিগুলো চার থেকে ছয় সপ্তাহ চলে, এরপর আর চলে না। ৫২ সপ্তাহর মধ্যে মাত্র ছয় সপ্তাহ ছবি চললে আর বাকি এতগুলো সপ্তাহ দর্শক নেই। আর দর্শক না থাকার কারণেই ওই সময়গুলোতে বড় বাজেটের ছবিগুলো রিলিজ করতে চায় না তারা।’

এখন এই সমস্যা কাটিয়ে উঠাটা খুব কঠিন। আগের মতো সারা বছর ছবি চলতে হলে অনেক শিল্পী লাগবে, অনেক পরিচালক লাগবে, ভালো ছবি লাগবে এবং অনেক হলও লাগবে। শুধু দুই ঈদ দিয়ে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা সম্ভব না। এতে করে যারা লগ্নি করছে তাদের দু-চারজনের পুঁজি ফেরত আসছে, এ ছাড়া আর কিছুই না। এই সাময়িক পুঁজি ফেরতের কারণে অন্যান্য আরো যারা বিনিয়োগ করতে চান তারাও সেটা করতে পারছেন না।’ 

মেসবাহ উদ্দিন আহমেদের ভাষ্যে, ‘সবাই যদি ভাবে ঈদের বাইরে ছবি মুক্তি দিলে দর্শক আসে না, তাদের ক্ষেত্রে বলব, বছরের অন্যান্য সময়ে আমরা বাংলা ছবি না পেয়ে বিদেশি ছবি চালাই। সেসব ছবি দেখতে দর্শক আসছে। ছবি না পেলে দর্শক আসবে কিভাবে! প্রতি মাসে ছবি মুক্তি পেলে দর্শকেরাও আগে থেকে সিদ্ধান্ত নিতে পারবে যে তারা এই মাসে এই ছবি দেখবে। নয়তো দুই মাস ছবি নিয়ে আগ্রহ থাকে তাদের বাকি সময় তারা ভুলেই যায়। আরেকটা কারণ, সব ভালো সিনেমাগুলো সবাই ঈদেই মুক্তি দিতে চায়। এটা থেকেও বেরিয়ে আসা উচিত, ঈদের বাইরে ভালো সিনেমাগুলো মুক্তি দিলে দর্শক আসবেই।’

পরিচালক রায়হান রাফী বিশ্বাস করেন ঈদের বাইরে ভালো বাজেটের কিংবা ভালো গল্পের সিনেমা নিয়ে এলে দর্শক অন্যান্য সময়েও ফিরবে। তিনি বলেন, ‘দুই ঈদ দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। অনেক দিন ধরে যেহেতু ঈদ ছাড়া ছবি চলছে না, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে। এটাকে ভাঙতে হবে। অভ্যাসটা এখনো তৈরি হয়নি, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। হল মালিকরাও আমাদেরকে বলছেন ঈদ ছাড়া ছবি বানাতে। আমি নিজেও চাচ্ছি এবং শাকিব ভাইও চাচ্ছে ঈদ ছাড়াই আসতে।’

ঈদের সিনেমা সফল মানেই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, এমনটা নয়। বরং এর অর্থ, ঢালিউড এখনো বারো মাসের দর্শকগোষ্ঠী গড়ে তুলতে ব্যর্থ। ঢালিউডকে টিকিয়ে রাখতে হলে ঈদের বাইরেও দর্শক টানার মতো গল্প প্রয়োজন।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…