ঘরদোর সঠিকভাবে পরিষ্কারের অভাবে আমাদের বাড়িঘরে বিভিন্ন পোকামাকড় দেখা যায়। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আরশোলা। এই জিনিসটি শুধু ভয় বা ঘৃণারই কারণ নয়, আমাদের স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক। বিশেষত যারা শ্বাসজনিত রোগে ভুগছেন, তাদের জন্য আরশোলা হতে পারে শ্বাসকষ্টের অন্যতম উৎস।আরশোলার উপস্থিতি অনেক সময় অ্যালার্জি বা হাঁপানির ট্রিগার হিসেবে কাজ করতে পারে। কিভাবে, জেনে নিন—
আরশোলার শরীর, লালা, মল ও এদের খোলস বা ডিমের আবরণে এমন কিছু প্রোটিনজাত উপাদান থাকে, যেগুলো অ্যালাজেন হিসেবে কাজ করে। এই অ্যালাজেন বাতাসে মিশে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। এই ধুলো বা অণু-অনুপস্থিত অ্যালার্জেন শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তখন তা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উত্তেজিত করে এবং শ্বাসকষ্ট বা হাঁপানি সৃষ্টি করতে পারে।













