প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে যাত্রা শুরু করলেন উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্নি সূচনা। ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল রেস্তোরাঁ, বেকারি এবং ক্যাফে চেইন শপ, বাংলাদেশ-নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হন তিনি।
গতকাল শুক্রবার বনশ্রীর স্যান্ড্রার আউটলেটে এক সংবাদ সম্মেলনে সূচনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ব্র্যান্ডটির ম্যানেজিং ডাইরেক্ট তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা।

এ সময় সাদিয়া রশ্নি সূচনা বলেন, ‘এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সঙ্গে অ্যাম্বাসাডর হিসেবে আমার পথচলা।স্যান্ড্রার প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে স্যান্ড্রার সঙ্গে আমার জার্নিটা একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব অনেক।’

যিনি অতিথি তিনিই উপস্থাপিকা
এদিকে উপস্থাপনার পাশাপাশি সূচনা এক বছর ধরে জাতিসংঘের ইউএনডিপিতে ন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।













