গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমাকে ঢাকা থেকে আজকে একজন বলেছে, আপনি ঢাকা গেলেই আপনাকে অ্যারেস্ট করা হবে। রংপুরে লোকের সামনে সরকার আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। এটাকে আমি আমার অন্তর থেকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছিলাম। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করিনা এবং আমার কাছে এটি ভালো লেগেছে যে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে।সত্যের পথে দাঁড়ায়। তারা দেখিয়েছে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করা হয়।
জিএম কাদের বলেন, উই ডোন্ট মাইন্ড। তোমরা জনসম্মুখে থাকো।কারণ তোমাদের যেন মানুষ ভুলে যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পাঁয়তারা করছে। এসব পাঁয়তারা আমরাও ওয়াকিফহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করব। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।জীবন দিয়ে হলেও সেটা আমরা করব।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু বলা যাবে না। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে সঠিকভাবে নির্বাচন দিতে হবে।













