ঢাকা শহরের প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ক্রেতা, দোকানি এবং মালিক সমিতির নেতারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট রয়েছে সেসব মার্কেট আমি ঘুরে এসেছি।













