দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৩৬৫ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

দেশের বাজারে আরো বাড়ল সোনার দাম
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












