জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনাসভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জরুরি এ সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ কালের কণ্ঠকে বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন।অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের জন্য পজিটিভ কিছু আসছে। আমরা ওয়ার্ক আউট করছি। আগামী দুইদিন পর এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবো।













