সুইডেন নাগরিকত্ব অর্জনের নিয়ম আরো কঠোর করতে চায়। সুইডিশ সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইতিমধ্যে একটি সরকারি পর্যালোচনায় নাগরিকত্ব পাওয়ার শর্ত হিসেবে ‘সৎ জীবন যাপন’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া নাগরিকত্ব পাওয়ার আগে দেশে অবস্থানের সময়সীমা বাড়ানোর সুপারিশও করা হয়েছে।













