আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তার জন্য বিসিবির কাছে কয়েকটা দিন সময় চেয়েছিলেন তামিম ইকবাল। তার উত্তরে আজ শুক্রবার জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে জানিয়ে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। নিজের সিদ্ধান্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যামে দিয়েছেন তামিম।‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।
অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম।
এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।
এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি।













