২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিরুদ্ধে লড়াই করার জন্য মূলত কংগ্রেসের উদ্যোগে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। সেই জোটে কংগ্রেসের নেতৃত্বে চলা ইউপিএর দলগুলো ছাড়াও শামিল হয়েছিল সমাজবাদী পার্টি, তৃণমূল, ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স ও বাম দলগুলো। অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, ওড়িশার বিজেডি ও তামিলনাড়ুর এআইএডিএমকে ছাড়া প্রায় সব গুরুত্বপূর্ণ বিরোধী দলই ইন্ডিয়াতে ছিল।
এখন সেই জোটেই বিরোধ তীব্র হচ্ছে।সম্প্রতি দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আপ ও কংগ্রেসের মধ্যে জোট না হওয়ায় এবং সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টিকে (আপ) তৃণমূল সমর্থন করায় গোলমাল আরো বেড়েছে। আপ ও কংগ্রেসও একে অপরের বিরুদ্ধে কড়া সমালোচনা করছে।
এই পরিস্থিতিতে বিতর্ককে আরো বাড়িয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তিনি শ্রীনগরে বলেছেন, ‘দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে আমাদের কোনো যোগ নেই।













