নতুন জীবনে সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। বিয়ে করছেন রোজা আহমেদ নামের এক মেকআপ আর্টিস্টকে। ৩ জানুয়ারি রাত থেকেই এটি নিয়ে কথার চালাচালি। গত রাতে নিজের ফেসবুকে তাহসান নবদম্পতির ছবি দিয়ে পূর্ণতা দেন।
আজ রবিবার বিয়ের মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন রোজা আহমেদ। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমি এমন একজন লোককে পেয়েছি, যিনি করুণাময়। জীবনের জন্য তিনি আমার কাছে চেয়েছিলেন বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব। জীবনের জন্য একটি বাড়ি এবং তার চাওয়া সবগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি।













