নির্বাচন কমিশনের (ইসি) ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে আলাদা আলাদা প্রজ্ঞাপনে উপজেলা নির্বাচন অফিসার পর্যন্ত বদলি করেছে ইসি।
বুধবার (১ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বদলি ও পদায়ন করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশনস) করা হয়েছে।













