বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ডকুমেন্টারি জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর থেকে ২০টি সোনার বার জব্দ করা হয়েছে। উদ্ধার করা দুই কেজি ৩০০ গ্রাম সোনার দাম ২ কোটি ৬০ লাখ টাকা। এই সময় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
চোরাচালানকৃত সোনার বার বহন করায় ফালাইট নং বিজি-১৪৮-এর বিমানটিও কাস্টমস আইন, ২০২৩ মোতাবেক আটক করা হয়।আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান পরিচালনা করে এই সোনার বার উদ্ধার করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘বিমান তো আটক করে রাখা যায় না, এটাকে ডকুমেন্টারি জব্দ বলে। আমরা ফ্লাইটের পাইলট, ক্রু, স্টাফ সম্পর্কে জানতে চাইব। সঙ্গে তাদের সিসি ক্যামেরার ভেতরের ফুটেজ চাইব।













