আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে। বুধবার ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাচ্ছিল উড়োজাহাজটি। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটির ২৫ আরোহী বেঁচে আছেন।এ সময় উড়োজাহাজে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানা যায়নি।













