যে কারণে ক্ষমা চাইতে হলো মেহজাবীনকে
সেখানে নিজ হাতে বিভিন্ন দেয়ালে পোস্টার লাগান। তবে দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে বিতর্কিত ঘটনা ঘটে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগান এই অভিনেত্রী। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। পরবর্তীতে সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাচের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটানো সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান এই অভিনেত্রী।
তিনি তার ফেসবুক পেজে সন্ধ্যায় লেখেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়।













