বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত প্রকাশ করেন।তিনি বলেন, ‘এই (অন্তর্বর্তীকালীন) সরকারই তত্ত্বাবধায় সরকারে রিনেমড হতে পারে। যেমন একই ব্যক্তি (বিচারক) যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার ওই একই ব্যক্তি (বিচারক) যখন ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন তিনি হয়ে যান দায়রা জজ।তেমনি এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে যাবে, তখন উনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন। এটাতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপিল বিভাগে (ত্রয়োদশ সংশোধনী মামলার) যে রিভিউ বিচারাধীন, তা পাশ কাটিয়ে হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ, তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনীতে দুটি পার্ট।এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এই পার্টে চারজন বলছেন অবৈধ, তিনজন বলেছেন, বৈধ। আবার দ্বিতীয় পার্টে সব বিচারপতি বলেছেন, পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে এটা বলার আগেই পঞ্চদশ সংশোধনী চলে এসেছে।তাহলে ধরে নেওয়া হবে, আপিল বিভাগের ওই রায়ের কার্যকারিতা এখনো আছে। আগামী দুটি নির্বাচন করতে আপিল বিভাগের রিভিউ রায়ের অপেক্ষায় থাকতে হয় না













