দুই সপ্তাহে এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা
চলতি ডিসেম্বরের মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ পথে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৮৭ লাখ ডলার বা এক হাজার ১৮৪ কোটি টাকা।
রবিবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাস আয় রেকর্ড তিন বিলিয়ন ডলার ছুঁবে বলছেন খাতসংশ্লিষ্টরা।













