বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের নামের আগে ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার করতে নিষেধ করার পাশাপাশি, নিজের জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তিনি দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছেন। প্রশ্ন উঠছে—এই পদক্ষেপগুলো কি কৌশলগত সিদ্ধান্ত নাকি বিএনপির দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সূচনা?
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যেও দলের প্রতি তার দায়বদ্ধতা এবং নেতৃত্বের পরিণত মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন, ‘চলুন আমরা শপথ নিই, এমন কোনো কাজ করব না যা জনসাধারণের আস্থা নষ্ট করে।













