লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের হেরে যাওয়া ম্যাচে এমন মিস করায় সমর্থকদের ‘কাঠগড়ায়’ দাঁড়িয়েছিলেন ফরাসি তারকা। তার শাস্তি হিসেবে যেন আজ পেনাল্টি কিকের ‘অধিকারই’ কেড়ে নেন কোচ কার্লো আনচেলত্তি!
সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন জুড বেলিংহাম। এমবাপ্পের বদলে স্পটকিক নেওয়ার
সুযোগ পেয়ে হেতাফের গোলরক্ষককে কি ধোঁকাটাই না দিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।ম্যাচের ৩০ মিনিটে পাওয়া পেনাল্টিটা নিলেন পানেনকা কিকে। গোলরক্ষক ডেভিড সুরিয়া ডান দিকে পড়ে গিয়ে বেলিংহামের ধীর গতির শটকে জালে জড়াতে দেখলেন।
পেনাল্টি কিক নেওয়ার ক্ষমতা হারালেও ঠিকই দ্রুত গোল পেয়েছেন এমবাপ্পে। সতীর্থের গোল উদযাপন শেষ হওয়ার ৮ মিনিটের মাথায় দলের ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের অধিনায়ক।৩৮ মিনিটে বেলিংহামের দারুণ পাসকে নিঁখুতভাবে জালে জড়িয়েছেন তিনি। বাঁ প্রান্তের বক্সের কাছাকাছি থেকে ধনুকের মতো বাঁকানো শটে গোল করেন এমবাপ্পে। এতে করে রিয়াল প্রথমার্ধ শেষ করে ২-০ ব্যবধানে।
বিরতির পর আরেকটি পেনাল্টির আবেদন করেছিল রিয়াল।













