পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের সমাবেশ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার (২৪ নভেম্বর) সারা দেশ থেকেই নেতা-কর্মীরা ইসলামাবাদে আসেন। এছাড়া সারা দেশেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
পিটিআই দাবি করেছে, দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসও নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৩ নভেম্বর ইমরান খান এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২৬তম সংশোধনী বাতিল ও জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রতিবাদ।তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসও নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৩ নভেম্বর ইমরান খান এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২৬তম সংশোধনী বাতিল ও জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রতিবাদ।













