জাতীয় ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এবার ঈদগাহে প্রবেশের জন্য ভিআইপি গেট একটি, জনসাধারণের জন্য একটি এবং নারীদের জন্য একটি গেট রাখা হয়েছে।
গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং শেষ জামাত শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে।
বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।













