শবনম ইয়াসমিন বুবলী অভিনীত ‘লোকাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা বলেন এ অভিনেত্রী। অপু বিশ্বাসের সিনেমা দেখবেন কি না, এছাড়াও আপনারা নায়িকারা- একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবেন কি না- এ প্রশ্নের জবাবে বুবলী এমন উত্তর দেন।
বুবলী মনে করেন এবার যে জমজমাট পরিস্থিতি বিরাজ করছে তা ঈদের পরে বহুদিন পর্যন্ত থাকবে।
আসন্ন ঈদুল ফিতরে দুটি ছবি মুক্তি পাচ্ছে বুবলীর। একটি তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ অন্যটি সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’। এরইমধ্যে গান প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে প্রশংসা করেন দর্শক।
বুবলী বলেন, আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৬ সালের ঈদে। দেখতে দেখতে অনেকগুলো বছর পা হয়ে গেলো। আমি খুব ভাগ্যবান যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খানের সঙ্গে এতো বছর পর এসেও তার সঙ্গে আমার ছবি মুক্তি পাচ্ছে। এটা খুব ভালো লাগছে। সেই সঙ্গে পরিচালক সাইফ চন্দন পরিচালিত আমার ‘লোকাল’ সিনেমাকে ইতিমধ্যেই সবাই খুব ভালোবাসা দিচ্ছেন। উৎসবে নিজের সিনেমা মুক্তি পেলে সত্যিই খুব ভালোলাগে। এটার আনন্দটা অন্যরকম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, শাহীন সুমন, সাইফ চন্দন, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক আদর আজাদসহ সিনেমার কলাকুশলীরা।













