রান তাড়ায় নেমে ৬৫ রানের ওপেনিং জুটি উপহার দেন রোহিত শর্মা এবং ইশান কিশান। ১৩ বলে ২০ রান করে বাজে শটে আউট হন ফর্মহীনতায় ভূগতে থাকা রোহিত। তবে ইশান কিশান ২১ বলে বিধ্বংসী ফিফটি তুলে নেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হওয়ার আগে খেলেন ২৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৫৮ রানের ইনিংস। স্ট্রাইকরেট ২৩২। তিনে নামা সূর্যকুমারের সঙ্গে তার জুটি হয়েছিল ৩৮ বলে ৬০ রানের। এই জুটিতেই মুম্বাইয়ের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। টিম ডেভিডকে (১৩ বলে ২৬*) সঙ্গী করে বাকি কাজটা সারেন সূর্যকুমার। এই টপ অর্ডার ব্যাটার ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ছক্কায় করেন ৪৩ রান। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

ইশান ঝড়ের পর সূর্যের তেজে কপাল পুড়ল কলকাতার
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












