সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন। বিদ্যানন্দ বিষয়টি নিজেদের ফেসবুকে জানিয়েছে। আয়োজনটি ছিল শনিবার।
আজ রবিবার সকালে তাদের ফেসবুক পেজে শিশুদের সঙ্গে তাহসানের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আহারটা অনেকেই করতে চায় না অভাবী মানুষের পাশে বসে। কাজ শেষে চলে যেতে চান ইমার্জেন্সি কোনো কাজের অযুহাতে। অন্যকে আহার করানো যত সহজ, পাশে বসে করা তারচেয়ে বহুগুণে কঠিন। সবাই মানুষ, তবুও কিসে যেন বাধা।













