যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও কার্যকরী অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত করবেন।
আজ রবিবার ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১২নম্বর ওয়ার্ডের বশির উদ্দিন স্কুল মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।













