রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাসহ মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের তীব্র গরম পরিস্থিতি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত থাকতে পারে। এই সময় পর্যন্ত মৃদু, মাঝারি ও তীব্র দাবদাহ হতে পারে। তবে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারা দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপ প্রবাহ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। দাবদাহের পরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিলের পর বৃদ্ধি পাবে বৃষ্টিপাত।

তীব্র গরম আর রোদে হাঁসফাঁস আরো ৭ দিন
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












