পাঁচটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তানে সফর করবে নিউজিল্যান্ড দল। চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর ওয়ানডে সিরিজ। এই দুই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।
চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। আফগানদের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও ফিরেছেন পাকিস্তান দলে। আইপিএলের কারণে নিউজিল্যান্ড পাচ্ছে না বেশ কজন তারকাকে। তবে পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে না খেলায় পূর্ণ শক্তির দলই পেল পিসিবি।













