নিউ ইয়র্কের ম্যানহাটানের অপরাধ আদালতে মঙ্গলবার (৪ এপ্রিল) আত্মসমর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টের ফৌজদারি অপরাধে কাঠগড়ায় ওঠার নজির এটাই প্রথম। নির্ধারিত সময়ের কিছু আগে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিট) আদালত ভবনে পা রাখেন ট্রাম্প। আদালতে পৌঁছার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযুক্তকরণসহ কিছু প্রক্রিয়া শেষে ট্রাম্পকে জামিনে মুক্তি দেওয়ার কথা।
এর আগে ট্রাম্প বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাণিজ্যিক দলিল জালিয়াতিসহ ৩৪টি অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।













