বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোল বন্দরে রপ্তানি করা মাছের মধ্য থেকে শনিবার সন্ধ্যায় দুই কোটি ৭৮ লাখ ভারতীয় রুপি মূল্যের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনার পর আমদানি-রপ্তানিতে নজরদারি শুরু করছে প্রশাসন।
ব্যবসায়ীদের দাবি, বেনাপোল বন্দর সুরক্ষিত না থাকায় একের পর এক অনিয়ম ধরা পড়ছে।













