আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তার অধিকার মানুষের অধিকার। আমরা যখন ভোক্তাদের সব অধিকার সম্পর্কে জানাতে পারব তখন আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। ভোক্তারা নিজেরাই সচেতন হতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ভোক্তা অধিকার রক্ষায় জাতিসংঘের অনুমোদিত অধিকারগুলো বাস্তবায়নের আহ্বান জানান।













