মার্কিন এক ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে মানবহীন ওই মার্কিন আকাশযান কৃষ্ণসাগরে ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
মার্কিন ইউরোপীয় কমান্ড বলেছে, বিধ্বস্তের ঘটনাটি ‘রাশিয়ানদের অ-পেশাদারি কাজের’ ফল। মার্কিন ও তার মিত্র বাহিনী ওই অঞ্চলে অভিযানে চালিয়ে যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ নিয় রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
মার্কিন বিমানবাহিনীর জেনারেল জেমস হেকার বলেছেন, আমাদের এমকিউ-৯ ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন অপারেশনে ছিল। এইসময় রাশিয়ান যুদ্ধবিমান তাতে বাধা দেয়। এর ফলে এটি বিধ্বস্ত হয়।













