পুতিন বলেছেন, রাশিয়া নিশ্চিত যে তারা ইউক্রেনে বিজয়ী হবে, যেমনটি ৮০ বছর আগে হয়েছিল।
এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার অস্ত্র সরবরাহকারীরা চলতি বছর উল্লেখযোগ্যভাবে তাদের সরবরাহ বাড়াবে। যাতে রুশ বাহিনী ইউক্রেনের চূড়ান্ত পরাজয় ঘটাতে পারে।
একটি অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শনের সময় মেদভেদেভ বলেছেন, অস্ত্রের নতুন সরবরাহ ইউক্রেনীয় নব্য-নাৎসিদের বিধ্বংসী পরাজয় ঘটাতে রাশিয়াকে সক্ষম করবে।
সূত্র : আলজাজিরা













