আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সারা দেশেই রাতের তাপমাত্রা আরো কমতে পারে। এরই মধ্যে গতকাল রবিবার দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে।
পাবনা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমেছে। এই প্রবণতা আরো কয়েক জেলায় দেখা যেতে পারে। ফলে কাল থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি চুয়াডাঙ্গা, যশোর জেলায় শীত বাড়তে পারে। এ ছাড়া ভারতের উত্তরাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলায় শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে।













