রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বেশ কিছুদিন ধরে ঘন ঘন লোড শেডিং হচ্ছে। প্রতিবছর গ্রীষ্মের তুলনায় শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোড শেডিং হয় না বললেই চলে। এবার সেখানে ব্যতিক্রম।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, জ্বালানিসংকটে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় চাহিদার বিপরীতে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে লোড শেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে।













