ঢাকার যানজটের মধ্যে মোটরসাইকেলে করে গন্তব্যে গেছেন তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান,
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোটরসাইকেলে চড়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, মোটরসাইকেলটি ছিল অ্যাপভিত্তিক রাইড যানবাহন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান পাঠাওবিডিতে তালিকাভুক্ত এক চালকের, তিনি তাকে ডেকে গন্তব্যে যান













