ধর্মের ভুল ব্যাখ্যায় পথভ্রষ্ট হয়ে কথিত হিজরতের নামে গত ২২ ডিসেম্বর ঘর ছাড়েন ৯ তরুণ-তরুণী। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফিরতে চান। এই তথ্যের ভিত্তিতে র্যাব গত ২৫ ডিসেম্বর তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় তাদের কাউন্সিলিং করা হয়। এক পর্যায়ে তারা তাদের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। এরই ধারাবাহিকতায় র্যাব তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিক প্রস্তুতি নেয়।

হিজরতের নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












