আগামী ১১ জানুয়ারি সারা দেশের বিভাগ ও মহানগরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা গণ-অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।আজ শুক্রবার বিএনপির গণমিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ বলেন, সব বাধা উপেক্ষা করে যারা গণমিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত সব রাজবন্দি ও নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন তিনি।













