দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শীতের প্রকোপে কাঁপছে নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা। শুক্রবার এসব জেলায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদরা জানান, এই জেলাগুলোতে আরো তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। আগামী সপ্তাহে শীতের প্রকোপ আরো বেড়ে যাবে। সে সময় আরো কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

৬ জানুয়ারির পর শীত আরো বাড়বে
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












