রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতার স্বপ্ন পূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজনস্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।’
আজ সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এ কথা বলেন রাষ্ট্রপ্রধান।
আবদুল হামিদ সম্প্রীতির এই বন্ধন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ছিন্ন করতে না পারে, সেদিকেও সকলকে সজাগ থাকার তাগিদ দেন।













