দেশে আর নির্বাচন নিয়ে খেলা খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের লড়াই আমাদের ভাতের, ভোটের ও হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। এ লড়াই শুরু করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি স্বাধীনতার পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আর আজকে আমাদের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন আরেক তরুণ, যিনি হাজার মেইল দূরে আছেন। তিনি আমাদের তারেক রহমান।

এ দেশে নির্বাচন নিয়ে আর কোনো খেলা হবে না : ফখরুল
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












